ভাসমান অবস্থায় পুকুরে ভাসছিল দুই শিশুর লাশ

আপডেট: September 12, 2020

নেত্রকোনা প্রতিনিধি:: নেত্রকোনার দুর্গাপুরে ভাসমান অবস্থায় পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হচ্ছে- দুর্গাপুর উপজেলার চক লেঙ্গুরা গ্রামের আব্দুল মজিদের মেয়ে নাইমা খাতুন (৫) এবং আব্দুর রহমানের মেয়ে সানজিদা আক্তার (৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে দুই শিশুকে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

159 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন