ধর্মপাশায় নৌকা ডুবিতে নিখোঁজ ১

আপডেট: September 25, 2020

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশায় নৌকা ডুবিতে নিখোঁজ ১ জন। ১৮ ঘন্টা ফেরিয়ে গেলেও নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। স্বজনরা ও নৌ পুলিশের সন্ধান অব্যহত রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের নোয়াবন্ধ গ্রামের মগবুল হোসেন (৬৫) সহ ৬ জন পুরুষ লোক ছোট একটি নৌকা নিয়ে বিকেলে জয়শ্রী ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বেড়ানো জন্য যাচ্ছিল আনোমানিক রাত ৮টার দিকে জয়শ্রী বাজার এর পাশে ধারাম হাওরে প্রবল বাতাসের কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। ওই নৌকায় আরোহী ৫ জনকে জয়শ্রী বাজার এর লোকজন উদ্ধার করলেও বৃদ্ধ মগবুল হোসেন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ব্যক্তির স্বজনরা হাওর পারে অপেক্ষায় রয়েছেন। জয়শ্রী ইউপির সানবাড়ী ফাঁড়ী থেকে নৌ পুলিশের উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ধর্মপাশা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: দেলুয়ার হোসেন তিনি বলেন, নৌকা ডুবির সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে গিয়েছি। নৌ পলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

173 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন