
আপডেট: অক্টোবর ১, ২০২০
আপডেট:
ধর্মপাশা উপজেলা কৃষি ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানব বন্ধন। ছবি: বিজয় নিউজ
ধর্মপাশা(সুনামগঞ্জ)প্রতিনিধি :: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বাংলাদেশ কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মো; রিপন মিয়া কর্তৃক প্রধানমন্ত্রীর ঘোষিত প্রনোদনার অর্থ মুক্তিযোদ্ধা সংসদ এর মধ্যে বিতরনে অনিময় দুর্নীতির অভিযোগে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ওই ব্যাংক ব্যবস্থাপকের অবসারনের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে মানব বন্ধন করেছেন।
এব্যাপারে কৃষি ব্যাংক ব্যবস্থাপক তিনি বলেন, মুক্তিযোদ্ধা বাঙালী জাতির শ্রেষ্ট সন্তান। উনাদেরকে আমরা শ্রদ্ধাকরি। ধর্মপাশা উপজেলা মুক্তযোদ্ধা সাবেক কমান্ডার মো: রহুল আমিন তালুকদার তিনি প্রনোদনা ঋণের জন্য এসেছেন। উনার দেওয়া জাতীয় পরিচয়পত্র সঠিক নয়। একই ব্যক্তির নামে দুইটি জাতীয় পরিচয়পত্র। সরকারী নীতিমালার বহিরভূত ও আইনগত জঠিলতার কারনে ঋণ দেওয়া সম্ভব হয়নি। তাই তিনি স্থানীয় ছেলেপেলে এনে আমার বিরুদ্ধে মানব বন্ধন করিয়েছেন ওই মানব বন্ধনে কোন মুক্তিযোদ্ধা ছিলনা। ব্যাংক ব্যবস্থাপর রিপন মিয়া বলেন, যে ব্যক্তি ঋণ পাওয়ার উপযুক্ত তার কাগজপত্র সঠিক হলেই ঋণ পাবেন। আমার এখান থেকে ঋণ নিতে হলে আমাকে এক টাকাও ঘুষ দিতে হয় না।
উপজেলা নির্বাহী অফিসার মো: মুনতাসির হাসান পলাশ তিনি বলেন, ব্যাংক ব্যবস্থাপর ও মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তাদের মধ্যে একটু ভূল বোঝাবুঝি হয়েছিল। পরবর্তীতে উভয়েইর মধ্যে চরি বলা হয়।