
আপডেট: October 20, 2020
ধর্মপাশা,(সুনামগঞ্জ)প্রতিনিধি:: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধ কৃষি অধিদপ্তর এর ধর্মপাশা শাখার উদ্যোগে আজ দুপুর ১২টায় উপজেলা সংলগ্ন জামে মসজিদের সামনে ৬০ জন কৃষকের মধ্যে এসব শাক সবজির বীজ বিনা মূল্যে বিতরন করা হয়।
কৃষি অধিদপ্তর এর অর্থায়নে উপজেলা কৃষি অধিদপ্ত এর উদ্যোগে দুপুর ১২টায় উপজেলা পরিষদ জামে মসজিদ সংলগ্ন স্থানে উপজেলার ৬০জন কৃষকের মধ্যে শাক সবজির বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুনতাসির হাসান পলাশ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুর রহিম মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবু তালেব, কৃষি কর্মকর্তা মো: নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো: রফিকুল ইসলাম প্রমুখ।