হিজলায় আন্তর্জাতিক নারি নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন

আপডেট: December 12, 2020

হিজলা প্রতিনিধি:: “জয়িতার অন্বেশনে বাংলাদেশ” বেগম রোকেয়া শাখাওয়াতকে স্মরণ করতে ৯ ডিসেম্বর আর্ন্তজাতিক নারি প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয় হিজলায়। হিজলা উপজেলা প্রশাসন সরকারি ভাবে এ দিন টি যথযোগ্য মর্যাদায় পালন করেন। বেগম রোকেয়ার কর্মজীবন ও নানা দিক নিয়ে আলোচনা হয় সেখানে। উপজেলা পর্যায় ৫টি বিষয়ে রোকেয়া পদকে ভুষিত হয় ৫ নারি।হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপ¯ি’ত ছিলেন হিজলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইষ চেয়ারম্যান নাজমা বেগম, হিজলা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য শফিকুল ইসলাম, সহ অধ্যাপক তপন শিকদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান সাসির উদ্দিন হাওলাদার, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জয়িতা, সাংবাদিক সহ বিভিন্ন পেশার লোকজন।
স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান মোঃ শামিম পারভেজ। অনুষ্ঠান টি সঞ্চালন করেন উপজেলা সমাজ সেবা অফিসার কারিজুল ইসলাম। অনুষ্ঠান শেষে জয়িতাদেও হাতে ক্রেষ্ট এবং সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথি বৃন্দরা।

187 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন