৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

বঙ্গবন্ধুর ভাস্কর্ষ ভাংচুর এর প্রতিবাদে ধর্মপাশায় প্রশাসনের উদ্যোগে প্রতিবাদ সভা

আপডেট: ডিসেম্বর ১২, ২০২০

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্ষ ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। এতে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী, ডাক্তার, উইপি চেয়ারম্যান ও সচিব, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিকসহ সর্বস্তরের ব্যক্তিবর্গ প্রতিবাদ সভায় অংশ নেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্ষ ভাংচুরের প্রতিবাদে গতকাল ১২ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গনমিলনায়তন হল রুমে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুনতাসির হাসান পলাশ এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু তালেব এর সঞ্চালনায়, সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ডাঃ সাবির জামান রকি, ডাঃ ইশা খান রানা, ধর্মপাশা উপজেলা সদর সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল করীম, কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম (কৃষিবিদ) উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সালমুন হাসান বিপ্লব (কিৃষিবিদ), সহকারী পুলিশ সুপার সুজন রায়, উপজেলা এলজিইডি প্রকৌশলী আরিফুল্লা খান, শিক্ষা অফিসার মোঃ রাফিউল ইসলাম, ধর্মপাশা থারার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন, মধ্যনগর থানার ওসি তদন্ত , উপজেলা জনস্বা¯’ সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা রিসোস সেন্টার এর কর্মকর্তা চন্দন বনিক সহ প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, সকল ইউপি চেয়ারম্যান-সচিবগন ও সাংবাদিকরাও উপ¯ি’ত ছিলেন।

196 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন