হিজলায় ২ লাখ ৭০ হাজার জাল টাকা সহ ২জন আটক থানায় মামলা

আপডেট: February 25, 2021

হিজলা প্রতিনিধি::বৃহস্পতিবার হিজলা থানা নৌ পুলিশ হনিাথপুরের গঙ্গাপুর এলাকা থেকে জাল চাকা সহ ২জনকে আটক করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কোটে প্রেরণ করে থানা পুলিশ।
নৌ পুলিশের এসআই সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা ঢাকা থেকে আসা লঞ্জএ তল্লাসি চালিয়ে নজরুল রাড়ি এবং মানিক রাড়ি নামের দু ব্যাক্তিকে আটক করতে সক্ষম হন। তাদের কাছ থেকে ১ হাজার টাকা মুল্যমানের ২ লাখ ৭০ হাজার টাকা পাওয়া যায়। যার নম্বর খল-৪৮৬০২৩০। জালনোট নিরুপনের জন্য হিজলা সোনালী ব্যাংকে প্রেরণ করা হলে সেখানেও ব্যাংক কর্তৃপক্ষ টাকাগুলো অবৈধ ঘোষনা করেন বলে জানান নৌ পুলিশের ওসি।
আটক নজরুল রাড়ি এবং মানিক রাড়ির বাড়ি মুলাদি উপজেলার উত্তর পাতারচরে। তারা দু’জন শাকিল নামের এক ব্যাক্তির সাথে চরমোনাই মাহফিলে যা”িছলেন। শাকিলের বাড়ি পিরোজপুরে। তাদের দাবি ঐ টাকাগুলো শাকিল নিয়ে আসে।
এসআই সহিদুল জানান, মামলা হয়েছে-আমরা বিয়টি খতিয়ে দেখছি।

183 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন