৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

ধর্মপাশায় ফসল রক্ষাবাঁধ বাস্তবায়নে বাঁধের উপর কালী মন্দির স্থাপন

আপডেট: মার্চ ১৪, ২০২১

গিয়াস উদ্দিন রানাঃ ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন ঘোড়াডুবা হাওর ডুবন্ত ফসল রক্ষাবাঁধ বাস্তবায়নে সময় সীমা পেরিয়ে গেলেও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) নীতিমালা অনুযায়ী স্কীমের নাম ছেইনেজ সহ) কাবিটার অর্থায়নে ২০২০-২০২১ অর্থবছরে উন্নয়ন রাজস্ব খাতের আওতায় সুনামগঞ্জ পওর বিভাগ-১, বাপাউবো, সুনামগঞ্জ জেলাধীন ঘোড়াডুবা হাওর উপ-প্রকল্পের কিঃমিঃ ২.৫১৫ হতে কি.মি. ২.৭৭৫=০.২৬০কিঃমিঃ ডুবন্ত বাঁধের ভাঙ্গা বন্ধকরন ও মেরামত কাজ বাস্তবায়নের জন্য মধ্যনগর ইউনিয়নের বৈঠাখালী গ্রামের পিংকু তালুকদারকে ১৫১ নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি (পিআইসি) নির্বাচন করে ওই প্রকল্পটি বাস্তবায়নের দায়ীত্ব দেওয়া হয়।
ওই প্রকল্পে মোট ১৯ লাখ ১৪ হাজার ৮৪৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই প্রকল্পে মাটির পরিমাণ ৭৩৭৩.২৬ ঘনমিটার। কাজ শুরুর তারিখ ১২ জানুয়ারী এবং নির্মান কাজ সমাপ্তির তারিখ ২৮ ফেব্রুয়ারীর মধ্যে নির্মান কাজ শেষ করার কথা থাকলেও নির্মান কাজ শেষ পর্যায় গু”ছ গ্রামের পাশে প্রকল্পের উপর একটি কালী মন্দির স্থাপন করায়, গ্রামবাসীর চিন্তাধারা ছিল যে, ওই স্থানদিয়ে প্রকল্পটি বাস্তবায়ন হলে বর্ষা মৌসুমে তাদের চলাচলের জন্য একটি উপযুগী রাস্তা হবে। কিš‘ অপর একটি গ্রুপ এসে নিষেধ করায় প্রকল্পের কাজ বন্ধ রয়েছে। এব্যাপারে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন তিনি, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি নির্দেশ করেন ওই সমস্যাটি সমাদান করে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেন।
ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি (পিআইসি) পিংকু তালুকদার বলেন, আমার প্রকল্পটি বাস্তবায়নে মেজারমেন্ট ছিল কালী মন্দির ঘেষে পূর্ব চাইটে বোরো জমির উপর দিয়ে। কিন্তু ওই গ্রামের লোকজন আমাকে সুপারিশ করে বলেন, যে কালী মন্দির সরিয়ে বেড়ীবাঁধটি নির্মান করলে বর্ষা মৌসুমে গ্রামবাসীর চলাচলে সুবিধা হবে। তাই গ্রামবাসীর অনুরুদে রাস্তাটি নির্মান করছি। এখন ওই গ্রামের একপক্ষ প্রতিবাদ করায় নির্মান কাজ বন্ধ রেখেছি। এ বিষয়টি সমাধানের জন্য আমাদের এমপি সাহেব স্থানীয় নেতাকর্মীদের দায়ীত্ব দিয়েছেন বিষয়টি খুব দ্রুত সমাদানের জন্য। সমাদান হলেই ২-৩ দিনের মধ্যেই আমার প্রকল্পের কাজ সমাপ্ত হবে।

164 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন