৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

বরিশালের হিজলায় বঙ্গবন্ধুর জন্মশত উপলক্ষ্যে মেঘনায় নৌকা বাইচ

আপডেট: মার্চ ১৮, ২০২১

সাইফুল ইসলাম,হিজলা:: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বরিশালের হিজলার বাউশিয়ার মেঘনার শাখা নদীতে নৌকা বাইচের আয়োজন করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ।


প্রায় পাঁচ কিলোমিটার এলাকা নিয়ে এ নৌকা বাইচের আয়োজন করেন কর্তৃপক্ষ। ঐতিহ্যবাহি বাউশিয়ার পুরাতন হিজলা লঞ্চঘাট থেকে বাউশিয়ার অপর প্রান্ত দক্ষিণ বাউশিয়ার লঞ্চ ঘাটে শেষ হয় নৌকা বাইচটি। এসময় মেঘনার ভাঙ্গনকুলে হাজার হাজার দর্শক উপভোগ করেন নৌকা বাইচ।
তিন তিনটি নৌকা অংশ নেন বাইচে। এর মধ্যে শঙ্খ চিল, পানকৌড়ি এবং বাউশিয়ার একটি নৌকা অংশ নেয় বাইচে। বিকেল তিনটায় শুরু হয়ে শেষ হয় চারটার দিকে। এ সময় পুরো মেঘনায় নৌ চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। বেপরোয় স্পিডবোর্টের ঢেউএ তলিয়ে যায় পান কৌড়ি। দুঘটনা কবলিত নৌকাটির বাইচাদের তাৎখনিক উদ্ধার করেন নৌ পুলিশ, কোষ্টগার্ড এবং ফায়ারসার্ভিসের সদস্যরা।
সার্বক্ষনিক নৌকাবাইচ তদারকি থেকে তত্ত্ববধান করেন এমপি পংকজ নাথ। সাথে ছিলেন উপজেলা পরিষ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ হিজলা, নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ, কোষ্টগার্ড পেটি অফিসার সহ বিভিন্ন দপ্তর প্রধান ও বিভিন্ন পেষা শ্রেনীর মানুষ।
অনুষ্ঠান শেষে শঙ্খচিলকে প্রথম এবং বাউশিয়ার নৌকাটিকে ২য় পুরস্কার তুলে দেন এমপি পংকজ

176 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন