৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

ধর্মপাশায় চামরদানী ইউপির জলুষা প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ বিতরন

আপডেট: মার্চ ১৯, ২০২১

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ): ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জলুষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা প্রাথমিক বিদ্যালয়ে এলজিএসপি ৩য় প্রকল্পের অর্থায়নে ২০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরন করেন উক্ত ইউপির দায়ীত্ব প্রাপ্ত চেয়ারম্যান মোঃ ওয়াসিল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, আলেয়া বেগম ৪,৫, ৬ নং সংরক্ষিত মহিলা, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবুল কালাম ও জলুষা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ও শিক্ষাত্রীদের অভিভাবক সহ অসংখ্য গ্রামবাসীর উপস্থিতিতে এলজিএসপি ৩য় প্রকল্পের অর্থায়নে ওই স্কুলের শিক্ষাত্রীদের মাঝে ২৯৪টি স্কুল ব্যাগ বিতরনের কথা থাকলেও গতকাল ১৮ মার্চ বৃহস্পতিবার আনুষ্টানিক ভাবে ২০০টি ব্যাগ বিতরন করা হয়। বাকী ৯৪টি ব্যাগ পরবর্তীতে বিতরন করা হবে বলে উক্ত ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ওয়াসিল আহমেদ জানান।

167 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন