দুই সাংবাদিককে হুমকি ‘তোর সময় আছে মাত্র ৭ দিন’

আপডেট: August 4, 2019

বরিশাল ও সাতক্ষীরায় ও  দুই সাংবাদিককে হুমকি

বরিশাল ও সাতক্ষীরা ও বরিশাল  দুই সাংবাদিককে হুমকি দেয় কিশোর ভয়ংকর  সন্ত্রাসীরা। হাতে লেখা একটি চিঠিতে তারা বলেছে- ‘তোর সময় আছে মাত্র সাত দিন।’

দৈনিক মানবজমিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক ইয়ারব হোসেনকে উদ্দেশ্য করে হাতের লেখা ওই চিঠিতে আরও লেখা ছিল-

‘ইয়ারব, সুমন সানার পেছনে লাগলে তোর অবস্থা নজরুলের মতো হবে। নজরুলকে মেরেছি রাস্তায়। তোকে মারব তোর নিজ বাড়িতে। তোর সময় আছে মাত্র সাত দিন। কাফনটা পাঠালাম। রেখে দিস। ইতি তোর যম’।

অপর দিকে  দৈনিক যুগান্ত বরিশাল ব্যুরো  রিপোটার তম্ময় কে হুমক দিয়েয়েছে বরিশালের ভয়ংকর আব্বাস বাহিনীর। যানাযায়   ২ আগষ্ট দৈনিক যুগান্তরে শেষের পাতায় বরিশালের  ভয়ংকর আব্বাস বাহিনী গ্রুপ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বরিশাল আব্বাস বাহিনী গ্রুপের সন্তাসীরা মোবাইলে ও বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।

সাংবাদিক ইয়ারব হোসেন বলেন, শুক্রবার জুমার নামাজের আগে কে বা কারা একটি প্যাকেট সদর উপজেলার তুজুলপুর মসজিদের বারান্দায় রেখে যায়। এতে লেখা ছিল- ‘সাংবাদিক ইয়ারব হোসেন’।

এ সময় আমি সাতক্ষীরার বাইরে থাকায় মসজিদের ইমাম আমির হোসেন সেটি নিজ হেফাজতে রেখে দেন। পরে শনিবার সন্ধ্যায় সবার সামনে প্যাকেটটি তার হাতে দিতেই বেরিয়ে পড়ে জীবননাশের হুমকির নানা চিত্র। ইয়ারব হোসেন ওই মসজিদের সভাপতি।

ইয়ারব জানান, সুমন সানা স্থানীয় একজন ইউপি সদস্য। তার সঙ্গে তার বন্ধুত্ব আছে। তার নাম উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করা হয়েছে।

তিনি আরও জানান, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম গত ২২ জুলাই বেলা ১১টায় সাতক্ষীরার কদমতলায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে নিহত হন। চিঠিতে সেই নজরুলের বিষয়টি উল্লেখ করেছে সন্ত্রাসীরা।

সদর থানা পুলিশের এসআই তারিকুল ইসলাম জানান, প্যাকেটটি ছিল তিন খণ্ড কাফনের কাপড়। সঙ্গে আতর, সাবান, কর্পুর, গোলাপজল, সুগন্ধি, সুরমাসহ নানা উপকরণ। এর সঙ্গে একটি চিঠি।

এসআই তারিকুল আরও বলেন, সব আলামত জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইয়ারব হোসেনের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

194 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন