বরিশালে জাতীয় ও মাইনর ক্রিকেট লীগের অনুশীলন ক্যাম্প পরিদর্শন

আপডেট: September 6, 2026

স্টাফ রিপোর্টার ঃঃ বরিশালে জাতীয় ক্রিকেট লিগ ও মাইনর ক্রিকেট লীগের অনুশীলন ও প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনায়ারুল হক তারিন।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর কাউনিয়া বিসিক বালুর মাঠে চলমান অনুশীলন ও প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন তিনি।
এ সময় অনুশীলনরত ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন আনায়ারুল হক তারিন। খেলোয়াড়দের অনুশীলন কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি তাদের খেলাধুলার মানোন্নয়ন ও নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বরিশাল ফরমার ক্রিকেটার্স ক্লাবের সাধারণ সম্পাদক মীর হাসান মোরশেদ সুমন।
ক্যাম্পে জাতীয় ক্রিকেট লিগ ও মাইনর ক্রিকেট লীগের জন্য প্রস্তুতি নেওয়া ক্রিকেটাররা নিয়মিত অনুশীলনে অংশ নিচ্ছেন।
ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের অনুশীলন ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে বরিশাল থেকে প্রতিভাবান ক্রিকেটারদের উঠে আসার সুযোগ আরও বাড়বে।

37 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন