
আপডেট: মে ১১, ২০২১
মুলাদী প্রতিনিধিঃ: মুলাদীতে মাহে রমজান ও ঈদ-উল ফিতর উপলক্ষে ত্রান ও ভিজিএফ সহায়তার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ৪৫০টাকা করে দরিদ্র ও দুস্থদের মাঝে বিতরন করেন মুলাদী পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল। গতকাল সোমবার বেলা ১১টায় মুলাদী পৌরসভা চত্বরে নগদ অর্থ বিতরন অনুষ্ঠানের উদ্ভোধনী দিনে পৌর শহরের সকল ওয়ার্ডের দরিদ্র ও দুস্থদের মাঝে ৪৫০টাকা করে বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, পৌর সচিব শফিউল আলম, যুবলীগ নেতা শাহ আলম মিঠু হাওলাদার, কাজী কামাল হোসেন, এসটিও জাকির হোসেন, আল আমিন খান, মনির কবিরাজ সহ পৌর সভার সকল কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।