
আপডেট: মে ১১, ২০২১
সাইফুল ইসলাম,হিজলা:: প্রধানমন্ত্রীর ঈদ উপহার থেকে বঞ্চিত বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হতদরিদ্র ৬ হাজার পরিবার। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারগন বলছেন ৩ লক্ষ টাকা উৎকোচ না দেয়ার কারনে তাদের বিল হচ্ছে না।
হরিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আঃ লতিফ শিকদার জানান নিয়ম অনুযায়ী সকল ম্বোরদের মাধ্যমে গত রবিবার তালিকা প্রস্ততপূর্বক উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জমা দিলেও তা গ্রহণ করেননি কর্মকর্তা আবিদ হাসান। চেয়ারম্যানের ভাষ্যমতে ৩ লক্ষ টাকা অগ্রিম প্রদান করলেই টাকা ছাড় করতে প্রস্তত প্রকল্প বাস্তবায়ন হিজলা অফিস।
হিজলা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা পিআইও আবিদ হাসান জানান, মঙ্গলবার দুপুরের দিকে হরিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসম্পুর্ন একটি তালিকা অফিসে দাখিল করেন। বিষয়টি নিয়ে নির্বাহী অফিসারের সাথে আলাপ চলছে। যা অফিসে গ্রহনযোগ্য না। তবে তার বিরুদ্ধে উৎকোচ দাবির বিষয়টি মিথ্যা।
বিকেল সারে চারটা পর্যন্ত উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আবিদ হাসান কোন সুরাহা দিতে পারেননি বলে অভিযোগ চেয়ারম্যান আঃ লতিফ শিকদারের। বিষযটি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বকুলচন্দ্র কবিরাজ এর স্মরণাপন্ন হলেও সামাধান না পেয়ে অফিস ত্যাগ করেন চেয়ারম্যান।
উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সাথে আলাপ করতে চাইলে তার মোবাইল রিসিভ করেন নি।