৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

হিজলায় প্রকল্পের টাকা আত্মসাত:নাম ফলক নিয়ে তোলপাড়

আপডেট: মে ১২, ২০২১

সাইফুল ইসলাম,হিজলা:: এক প্রকল্পের টাকারয় আর এক প্রকল্প। বিষয়টি নিয়ে হিজলার মেমানিয়ায় তোলপার। এক পক্ষ দাবি করছেন মেম্বার ওহাব আলী গোলদার প্রকল্পের টাকা সম্পূর্ন আত্মসাত করেছেন। মেম্বার ওহাব আলী গোলদার দাবি করছেন জেলাপরিষদের টাকায় দূর্গাপুর এমদাদুল উলুম নুরানী মাদ্রাসা প্রস্তত করা হয়েছে। আর এলজিএসপির টাকায় গণসৌচাগার তৈরী করা হয়েছে।
মেমানিয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, ২০১৭-২০১৮ অর্থবছরে জেলা পরিষদ থেকে ২ লক্ষ টাকা অনুদান পান দূর্গাপুর এমদাদুল উলুম নুরানী মাদ্রাসার নামে। সাবেক হিজলা থান আ’লীগ সভাপতি ও জেলাপরিষদ সদস্য দলিলুর রহমান ঐ অর্থের যোগান দেন। সে টাকায় তৈরী মাদ্রাসা। প্রকল্প চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ওহাব আলী গোলদার।


অপরদিকে ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্পের টাকায় জাকির মালের বাড়ির সামনে একটি গণসৌচাগার নির্মান করেন। ঐ প্রকল্পের চেয়ারম্যান ইউপি সদস্য ওহাব আলী গোলদার। স্থানীয় চেয়ারম্যান নাসির উদ্দিন ,ইউপি সদস্য ওহাব আলী গোলদার জানান, ভুলক্রমে নুরানী মাদ্রাসার নেইমপ্লেট সৌচাগাওে সাটানো হয়েছে। যা আদৌ সমিচিন হয়নি। বিষয়টি ঘোলা করার জন্য স্থানীয় একটি পক্ষ পুজি করে নানা ধরণের মন্তব্য করছেন।
এাদ্রাসা কমিটির ক্যাশিয়ার জাকির মাল বিরোধিতা করলেও তিনি জানান, প্রতিষ্ঠানের নামে জেলা পরিষদের বরাদ্দ একটি ই পাওয়া গেছে। তবে তাঁর বাড়ির সামেনর সৌচাগার কোন টাকায় মেম্বার ওহাব আলী গোলদার করছেন তা তার জানা নেই। স্থানীয় চরদুর্গাপুর বাজারের একাধিক ব্যাক্তির সাথে আলাপ করলে তারা এ বিষয় কোন মন্তব্য করতে রাজি হন নি।
মেম্বারের দাবি তাকে ট্রাপে ফেলে একটি পক্ষ চাঁদা দাবি করছেন। তার কাজে অনিয়ম হলে আইনী যে কোন ব্যবস্থা নিলে মাথা পেতে নেবেন।

233 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন