৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

হিজলা আ’লীগের বর্ধিত সভায় ৫জনের বহিস্কারের প্রস্তাব

আপডেট: মে ১৭, ২০২১

হিজলা প্রতিনিধি:: সোমবার হিজলা উপজেলা আ’লীগের বর্ধিত সভায় সকাল ১০ টায় উপজেলার খুন্নাবাজার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি সুলতান মাহমুদ টিপু।
উপজেলার ৫টি ইউনয়নের নেতাকর্মীগন উপস্থিত থাকলেও অনুপস্থিত রয়েছেন হিজলাগৌরব্দী ইউনিয়নের আওয়ামী সদস্যগণ।
সভাপতি জানান, সমসাময়িক সময়ের হিজলা উপজেলা আওয়ামীলীগের কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। এর মধ্যে বর্তমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা বিগ্নিতের বিষয়টি স্থান পায়। সভায় বড়জালিয়া ইউনিয়নের ২ জন, পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ এবং সাজেন্ট মাহম, হরিসাথপুর ইউনিয়নের ২ জন, মোঃ ফারুকুল ইসলাম ফারুক সরদার, তফিকুর রহমান শিকদার, এবং মেমানিয়া ইউনিয়নের ১ জন মাষ্টার নাসির উদ্দিনের নাম বহিস্কার প্রস্তাবে রাখা হয়।
সভায় উপস্থিত ছিলেন আ’লীগ সভাপতি সুলতান মাহমুদ টিপু, সহভাপতি এনায়েত হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক হরিনাথপুর ইউপি চেয়ারম্যান আঃ লতিফ শিকদার, আরিফ মাষ্টার, আনোয়া থান প্রমুখ।

174 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন