৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

সাংবাদিক রোজিনাকে নেওয়া হলো কাশিমপুর কারাগারে

আপডেট: মে ১৮, ২০২১

বিজয় নিউজ:; রিমান্ড ও জামিন আবেদন নাকচ হওয়াপর পর সাংবাদিক রোজিনা ইসলামকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার পর রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার রিমান্ড নাকচ করেন। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী বৃহস্পতিবার তার জামিন শুনানির দিন ঠিক করে দেন। এরপরই তাকে পুলিশের প্রিজন ভ্যানে করে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

181 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন