৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

বরিশালে যাত্রীবাহি নৌযান চলাচলের অনুমতি দেয়ার দাবীতে বিক্ষোভ করে শ্রমিকরা

আপডেট: মে ১৮, ২০২১

যাত্রীবাহি নৌযান চলাচলের দাবীতে বিক্ষোভ করে শ্রমিকরা                             ছবি- নাসির উদ্দিন

বিজয় নিউজ:: যাত্রীবাহি লঞ্চ চলাচল চালু করার দাবীতে বরিশালে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শ্রমিকরা। হাজার হাজার লঞ্চ শ্রমিকের এবারের ঈদ কেটেছে নিরানন্দে। এর জের ধরে মঙ্গলবার বরিশালে বিক্ষোভ করেছেন নৌযান শ্রমিকরা। বেলা ১১টায় বরিশাল নৌবন্দরে কয়েকশ শ্রমিক বিক্ষোভ করেন। তারা স্বাস্থ্য বিধি মেনে যাত্রীবাহি নৌযান চলাচলের অনুমতি দেয়ার দাবী জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনেরও হুশিয়ারী জানিয়েছেন শ্রমিকরা। নৌযান শ্রমিক ফেডারেশনের উদ্যেগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গত ৫ এপ্রিল থেকে সারা দেশের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, করোনা সংক্রামন রোধে দেড় মাস আগে লকডাউন শুরুর দিন থেকে যাত্রীবাহি নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে বরিশাল বিভাগের ১০ সহ¯্রাধিক নৌযান শ্রমিক বেকার হয়ে পড়েছেন। বক্তারা বলেন, নৌযান মালিকরা লকডাউনের অজুহাত দেখিয়ে শ্রমিকদের বেতন দিচ্ছেন না। অনেক পরিবার ঈদ করতে পারেননি। অথচ স্বাস্থ্য বিধি উপেক্ষা করে সব ধরনের পরিবহন চলাচল করছে।

নৌযান শ্রমিকরা বলেন, অবিলম্বে যাত্রীবাহি নৌযান চলাচলের অনুমতি দেন। স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকরা নৌযানে যাত্রী পরিবহন করবেন। অনথ্যায় নৌযান শ্রমিকদের বেতন-ভাতার নিশ্চয়তা দেয়া হোক।

সমাবেশে বক্তৃতা করেন নৌযান শ্রমিক ফেডারেশনের জেলা সভাপতি শেখ আবুল হাশেম মাষ্টার, যুগ্ন সম্পাদক মাষ্টার একিন আলী, মাষ্টার নজরুল ইসলাম, মাষ্টার গিয়াস উদ্দিন, মাষ্টার মানিক, ড্রাইভার শাহাদত হোসেন প্রমুখ।

140 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন