৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে জরুরী ভিত্তিতে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়

আপডেট: মে ১৯, ২০২১

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল বিকাল ৩টায় জরুরী ভিত্তিতে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক (ষ্টাপ রিপোটার) সাংবাদিক রোজিনা ইসলামকে পরিকল্পিত ভাবে হেনস্তা করায় তীব্র নিন্দা,ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহা করে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য, উপজেলা বি.আর ডিবি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জুবায়ের পাশার সভাপতিত্তে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন রানা, সাধারন সম্পাদক এনামুল হক এনাম, যুগ্ন সম্পাদক সেলিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, দপ্তর সম্পাদক সোহান আহমেদ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।

178 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন