
আপডেট: মে ২৭, ২০২১
সাইফুল ইসলাম হিজলা :; হিজলায় বিদ্যুৎ পিষ্টে পিতা পুত্র নিহত। আহত কণ্যা, ভাই হাসপাতালে। আলামত নষ্ট, অবৈধ লাইনের মালিক খোকন তালুকদার নিখোজ। পুলিশ বলছেন বিষয়টির আলামত সষ্টে পায়তারা।
হিজলার শ্রীপুরের খোকন তালুকদারের ইটভাটার অবৈধ লাইনের তারে পিষ্ট হয়ে পিতা আবুল কাশেম হাওলাদার এবং পুত্র মোক্তার হোসেন ঘটনাস্থলে নিহত হন।

অপর পুত্র মনির হোসেন হাওলাদার এবং বোন সুরাইয়া গুরুতর আহত অবস্থায় হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সুমাইয়া জানান, স্থানীয় খোকন তালুকদারের ইট ভাটার অবৈধ তারে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জড়িয়ে থাকে। এর পরে তার ভাই মোক্তার হোসেন পিতাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎপিষ্টে জড়িয়ে পড়েন। পরবর্তীতে তিনি নিজে ও তার অপর ভাই মনির হোসেনও আহত হন।
পরবর্তীতে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হিজলা হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাজহারুল ইসলাম উভয়কে মৃত ঘোষনা করেন।
হিজলা থানা পুলিশের ওসি অশিম কুমার শিকদার এবং ওসি তদন্ত তরিকুল হাসান রাসেল ঘটনাস্থ পরিদর্শনে গেলে তাৎখনিক অবৈধ লাইনটি সরিয়ে নেন ইট ভাটার মালিক খোকন তালুকদার। আলামত নষ্ট করে দায় এড়াতে পারেন না খোকন তালকদার- এমন মন্তব্য পুলিশের।
স্থানীয়দের অভিযোগ খোকন তালুকদার বছরের পর বছর পেশি শক্তি আর নগদ টাকায় অন্ধ হয়ে গেছে। নগদ টাকায় প্রশাসন এবং দলীয় লোকজনদের গোলাম বানিয়ে রেখেছে। কিছু কিছু নেতা খোকনদের সহায়তা করে।
স্থানীয় আলাউদ্দিন কাজি জানান, এর আগেও খোকন তালুকদার তার ইট ভাটায় একটি হত্যাকে টাকার জোড়ে ভিন্ন খাতে প্রবাহিত করে। স্থানীয় ৫০টির মত পরিবারকে উচ্ছেদ করে নিজের ব্যবসাকে প্রতিষ্ঠা করেন খোকন। বর্তমানেও বেশ ক’ টি বাড়ি উচ্ছেদের পায়তারা চালাচ্ছে। ব্যাক্তিমালিকানাধীন বাড়ির উপর দিয়ে রাস্তা তৈরী করে নিচ্ছেন তিনি।
স্থানীয় ইটভাটা মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান ঢালী জানান, অনেক আগেই ইট ভাটা বন্ধ। তবে মালিক পক্ষের গাফিলতি রয়েছে।
খোকন তালুকদারের মোবাইলে যোগাযোগ করতে চাইলে প্রথমে তিনি লাইনটি কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন দিলে আর ফোন রিসিভ করেন নি।