৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধনে ছাত্রলীগের বাঁধা

আপডেট: মে ৩০, ২০২১

বিজয় নিউজ:; কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে বরিশালে আয়োজিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের মানববন্ধনে ছাত্রলীগ নেতাকর্মীরা বাঁধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএম কলেজ শাখার উদ্যোগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার গেটে আয়োজিত কর্মসূচীতে এই বাঁধা দেওয়া হয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিএম কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঝরে পড়ছেন বা অপরাধমূলক কাজে জড়িয়ে যাচ্ছে। তাই যথাযথ সুরক্ষা নিশ্চিত করে কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচীর এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে বিভিন্ন সেøাগান দিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির চেষ্টা করে। এসময় বিচ্ছৃঙ্খলা এড়াতে মানববন্ধন কর্মসূচী সংক্ষিপ্ত করে দ্রুত স্থান ত্যাগ করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
কর্মসূচীতে কলেজ শাখা সভাপতি আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আশ্রাফুল ইসলাম, মহানগর সভাপতি আবদুল্লাহ আল মামুন (২), কলেজ শাখার সহসভাপতি আবদুর রহিম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান রাজু প্রমুখ।

164 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন