৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

হিজলায় পিতা পুত্র হত্যা মামলা নিয়ে চলছে দরদাম-প্রভাবশালীর হুমকী

আপডেট: মে ৩১, ২০২১

সাইফুল ইসলাম,হিজলা:; হিজলায় টিবিসি ব্রিক্স ফিল্ডে পিতা পুত্রের হত্য এখন ফ্রিজে ঝুলছে। অভিযোগ করেও মামলা দিতে পারছেন পরিবার। জধবন মৃত্যুর সন্ধিক্ষণে মনির।
টিবিসি ইট ভাটার মালিক গোলাম মোস্তফা খোকন তালুকদার এর অবৈধ ইট ভাটার অবৈধ বৈদ্যুতিক তারে জড়িয়ে নিহত হন পিতা আবুল কাশেম হাওলাদার এবং পুত্র মোক্তার হোসাইন। মৃত্যুর বেশ ক’দিন পার হলেও মামলা দিতে পারেন নি বেচে যাওয়া অপর পুত্র মনির হোসাইন হাওলাদার।
তার দাবি হিজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও ওসি মামলা নেননি।


পরিবারের অন্যান্যরা দাবি করছেন স্থানীয় প্রবাবশালী একটি মহল মামলা না দিতে চাপ প্রয়োগ করে আসছেন। দফায় দফায় তাদের হুমকী দিচ্ছেন গোলাম মোস্তফা খোকন তালুকদারের লাঠিয়াল ও রাজনৈতিক অভিভাবকরা। মনির এখন নিজের জীবন নিয়ে শঙ্কায় আছেন। নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরিবার। খোকনের ভাই রিয়াজ তালুকদার একের পর এক হুমকী দিয়ে যাচ্ছেন ভুক্তভোগী পরিবারকে।
মনিরের চাচা জানান দফায় দফায় স্থানীয় প্রভাবশালীরা তাদের জিম্মি করে রেখেছে মামলা না দেওয়ার জন্য।
হিজলা থানার ওসি অশিম কুমার শিকদার জানান, মনির একটি অভিযোগ থানায় দিয়েছেন। তা মামলা আকারে গ্রহণ করা হয়নি। তার মা আসলেই আইনগত ব্যবস্থা।

273 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন