হবিগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত, পুলিশের দাবি ডাকাত

আপডেট: August 5, 2019

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সোলেমান মিয়া (৩০)।

পুলিশের দাবি, নিহত সোলেমান ডাকাত দলের সদস্য। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া এলাকার বাসিন্দা। এ সময় ডাকাতদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের ডেওয়াতলী কালিনগর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

চুনারুঘাট থানার ওসি মো. নাজমুল হক জানান, রাত ৩টার দিকে একদল ডাকাত ডেওয়াতলী কালিনগর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের ওপর আক্রমণ চালায়।

পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সোলেমান গুলিবিদ্ধ হয়।

এ সময় তার অন্য সঙ্গীরা পালিয়ে যায়। সোলেমানকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় আহত চার পুলিশ সদস্যকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

159 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন