৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

ধর্মপাশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীতায় মধ্যনগর বিজয়ী

আপডেট: জুন ১, ২০২১

প্রশাসন বিজয়ীদের হাতে শিরোপা তুলে দিচ্ছেন                     ছবি- বিজয় নিউজ

 

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, প্রতিযোগীতার উপজেলার ১০ ইউনিয়নের ১০টি টিমের খেলায় মধ্যনগর ইউনিয়ন দুই গোলে বিজয়ী। আনন্দ উল্লাসে মেতে উঠেছে মধ্যনগর বাজারসহ গুটা এলাকা।
ধর্মপাশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ২৮ মে ২০২১ শুক্রবার বিকাল ৪টা থেকে একযুগে উপজেলার বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের দাতিতয়ারপাড়া লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ, পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ খেলার মাঠ ও উপজেলা সদর জনতা মডেল উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগীতা শুরু হয়। এতে সেলবরষ ইউনিয়ন একাদশ বনাম মধ্যনগর ইউনিয়ন একাদশ বনাম ফাইনারে উঠে। ওই ফাইনাল খেলাটি গতকাল ৩১ মে বিকাল ৫টায় উপজেলা সদর জনতা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। এতে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মধ্যনগর ইউনিয়ন একাদশ, সেলবরষ ইউনিয়ন একাদশকে দুই গোল দিয়ে মধ্যনগর ইউনিয়ন একাদশ শিরোপা জিতে বিজয়ের মালা নিয়ে মাঠ ত্যাগ করে।
মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার খেলুয়ারদের পেছনে হাজার হাজার টাকা ব্যয় করে তাদেরকে উৎসাহিত করায় আজ বিজয়ের শিরোপা নিয়ে গুটা এলাকা এখন আনন্দ উল্লাসে মোখরিত।

 

145 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন