
আপডেট: June 10, 2021
ছবি- সরবরহ
খবর বিজ্ঞপ্তি:; বরিশালের আগৈলঝাড়ায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কতৃত্বপ্রপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আব্দুর রইচ সেরনিয়াবাত, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার,ডা.আল-আমিনসহ অন্যনরা।প্রশিক্ষনে তামাকের ভয়াবহতা এবং আইন বিষয় আলোচনা করা হয়।