বরিশালে ২ ইউনিয়ন প্রার্থী :আওয়ামী লীগের সভাপতিকে দল থেকে বহিস্কার

আপডেট: June 19, 2021

বিজয় নিউজ:; দল মনোনীত প্রার্থীর এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয়ায় বরিশাল সদর উপজেলার দুই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

এ বিষয়টি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস সাংবাদিকদের বলেন।
তিনি আরা জানায় দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় বরিশাল কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধাচারণ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেয়ার অভিযোগ স্থানীয় নেতাকর্মীরা দিলে তার প্রমান পাওয়া যায়। এমতাবস্থায় জেলা আওয়ামী লীগের সভায় তাদের দুজনকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করা হয়।

155 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন