৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নে উপজেলা চেয়ারম্যানের ছবি ভাংচুরের প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপডেট: জুন ২৮, ২০২১

ঝালকাঠি সদর প্রতিনিধি:: ঝালকাঠি সদর উপজেলার ২ নং বিনয়কাঠী ইউনিয়নে ঘোগাটা বাজারে স্থানীয় আওয়ামী লীগ ও নবনির্বাচিত চেয়ারম্যান মাইনুদ্দিন পলাশের ব্যক্তিগত কার্যালয় বঙ্গবন্ধু,প্রধানমন্ত্রী,সংসদ সদস্য,আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আমির হোসেন আমু, এর পাশেই উপজেলা চেয়ারম্যান আরিফ খানের ছবি লাগানো থাকে।

কে বা কারা  ২২ জুন উপজেলা চেয়ারম্যানের ছবি ভাংচুর করে মাটিতে ফেলে দেয়। এতে করে ঐ এলাকায় জন সাধারনের মাঝে ক্ষোভ সৃষ্ঠি হয়।
এই ঘটনায় ২৭ জুন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লিটন সরদার, প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছত্তার তালুকদার, বিনয়কাঠী ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী মোস্তফা, যুবলীগ নেতা খোকন মল্লিক, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাওছার , মুক্তিযোদ্ধা কমান্ডার খান মনোয়ার হোসেন পান্নু সহ সকল নেতাকর্মী তারা বলেন আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ১৪ দলের মূখপাত সাবেক শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু ভাই এর একান্ত আস্থাভাজন ঝালকাঠি বাসির গর্ব ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝালকাঠি সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান খাঁন আরিফুর রহমান এর ছবি ভাংচুরের ও ফেলে দেওয়ার ঘটনায় এর তীব্র নিন্দা জানায়। প্রতিবাদ সমাবেশে নবনির্বাচিত চেয়ারম্যান মাইনুদ্দিন পলাশ জানান উপজেলা চেয়ারম্যানের ছবি আমি ভাংচু করেছি এমন একটি উড়ো কথা বলে আমার সাথে উপজেলা চেয়ারম্যানের সাথে খারাব সম্পর্ক হোক এ মনটা করে অসাধু ব্যাক্তিরা ষড়যন্ত করছে।উপজেলার চেয়ারম্যান তিনি আমার স্নেহ পাত্র তিনি আমার গর্ব তার ছবি ভেঙ্গে ফেলার প্রশ্নই ওঠে না,তিনি আমার অভিভাবক আমি তাকে সম্মান  শ্রদ্ধা করি যে ,সকল কুচক্রী মহল এই ছবি  ভেঙ্গে ফেলেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ করচ্ছি। সভার শেষে উপজেলা চেয়ারম্যান আরিফুর রহমানের একটি ছবি তার অফিসে ঝুলিয়ে দেওয়া হয় ।

196 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন