২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হিজলায় জিন মারতে গিয়ে যুবকের গলাচেপে হত্যা-পুলিশের খাচায় ফকির

আপডেট: জুলাই ২৭, ২০২১

সাইফুল ইসলাম,হিজলা:: বরিশালের হিজলা উপজেলার চরমেমানিয়া গ্রামে জিনের আছর ছাড়ানোর নামে রাসেল ঘরামী (২৮) নামের এক যুবককে গলা টিপে হত্যার করে দু’ভাই ।স্থানীয়রা ফকিরদ্বয়কে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে খবরদেয়। ঘটনাস্থল থেকে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার দুপুরে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রাসেল ঘরামী (৩০) ওই গ্রামের আলমগীর ঘরামীর ছেলে। গ্রেপ্তারকৃতরা হলো, ইসমাইল শেখ ও ইমরান শেখ তারা দুজনই আপন ভাই।
মেমানিয়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) লিটন গাজী এবং নিহত রাসেলের পরিবারের সদস্যরা জানান, রাসেল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। স্থানীয়দের ধারণা তাকে জিনে ধরেছে। সোমবার পার্শ্ববর্তী হিজলা গৌরবদী ইউনিয়নের বিশোর গ্রামের ইসমাইল শেখের ডাক পড়ে জিন ছাড়াতে।
ইসমাইল জানান, দির্ঘদিন ধরে তিনি জিন ছাড়ানোর কাজ চালিয়ে আসছিলেন। তিনি সহযোগি হিসাবে তার ভাই ইমরান শেখকে সাথে নিয়ে আসেন মেমানিয়ার রাসেল ঘরামির জিন ছাড়াতে। সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত দু ভাই মিলে জিন ছাড়ানোর শেষ চেষ্টা চালিয়ে যান ইসমাইল। একপর্যায় ইসমাইল রাসেলের বুকের উপর উঠে গলাচেপে ধরেন। েএমন বক্তব্য জিনের বাদশা ইসমাইলের। পর্যায় জিন বিদায় নিতে গিয়ে রোগিই মারা যায়।
ছোট ভাই ইমরান জানান, বিষয়টি তার ভাই ইসমাইল টের পেয়ে সটকে পড়েন। স্থানীয় জনতা তাদের আটক করে এবং উত্তম মাধ্যম দেন।
অপরদিকে ইসমাইলের পিতা জামাল শেখ জানান, পুত্রের এমন কান্ড তার জানা নেই। তবে তিনি পুলিশের আটক তা জানেন।

হিজলা থানার পরিদর্শক (তদন্ত) রাসেল জামান তারিক বলেন, জিন ছাড়াতে গিয়ে গলা টিপে এক যুবককে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে এস আই আব্বাসসহ পুলিশ পাঠানো হয়। পুলিশ ইসমাইল শেখ ও ইমরান শেখ নামের দুই ভাইকে আটক করেছে। রাসেল ঘরামীর মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি অসিম কুমার শিকদার।

185 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন