১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

কিশোরগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট: আগস্ট ৭, ২০১৯

প্রতীকী ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে সুন্দর মতি নামে (১৮) নিখোঁজ এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার চরকবন্দ প্রাথমিক বিদ্যালয়ের পেছনের লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করে ।

নিহত সুন্দর মতি উত্তর চাঁদখানা আখড়াপাড়া গ্রামের গোবিন্দ রায়ের মেয়ে।

নিহতের পরিবার জানায়, নিহত ওই তরুণী মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করে কোথাও তার সন্ধান পাননি।

পরদিন সকালে  লিচু বাগানে এলাকাবাসী তার ঝুলন্ত লাশ দেখতে পায়। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কিশোরগঞ্জ থানার এসআই রাফায়েত জানান, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।

137 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন