২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায় একযুগে ১০টি ইউনিয়নে ক্যাস্প স্থাপন করে ৬ হাজার কোভিড-১৯ করোনার ভ্যাক্সিন দেওয়া হয়েছে

আপডেট: আগস্ট ৮, ২০২১

 

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ)::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি ক্যাম্প স্থাপন করে প্রতিটি ক্যাম্পে ৬০০করোনার ভ্যাক্সি দেওয়া হয়। এতে ১০টি ইউনিয়নে একযুগে ৬ হাজার ভ্যাক্সিন দেওয়া হয়।
উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি ক্যাম্প পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন করে মেডিকেল অফিসার ও কমিনিটি ক্লিনিকের প্রধানরা ক্যাম্প পরিচালনার দায়িত্ব পালন করেন। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই টিক দেওয়ার কার্যক্রম চালু রাখা হয়। ধর্মপাশা টিকাদানের কেন্দ্রগুলো হলো উপজেলা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে, জয়শ্রী ইউপির ইউনিয়ন পরিষদ হল রুমে, সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়নের ইউপি পরিষদ হল রুমে, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের গোলকপুর বাজার আব্দুর রশিদ স্কুল এন্ড কলেজ, সেলবরষ ইউনিয়নের ইউপি পরিষদ হল রুমে, মধ্যনগর ইউনিয়নের ১০শয্যা মা ও শিশু কল্যান কেন্দ্রে, চামরদানী ইউনিয়নে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, বংশীকুন্ডা দক্ষিন ইউনিয়নের দাতিয়ারপাড়া ১০শয্যা মা ও শিশু কল্যান কেন্দ্রে, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহেষখলা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্প পরিচালনা করা হয়। তবে চাহিদার তুলনায় বরাদ্দ ছিল অপ্রতুল।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদুয়ান আলম,সহকারী পুলীশ সুপার সুজন সরকার, মধ্যনগর থানার অফিসার ইনর্চাজ সুনিল চন্দ্র দে প্রমুখ।

157 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন