২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে আলোচনা সভা ও সেলাই মেসিন বিতরন

আপডেট: আগস্ট ৮, ২০২১

গিয়াস উদ্দিন রানা ধর্মপাশা(সুনামগঞ্জ):; সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর উদ্যোগে গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ গনমিলনায়তন হল রুমে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান ফলাশ এর সভাপতিত্বে অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম, সমবায় অফিসার মোঃ আবুল কালাম ফরাজি, যুব উন্নয়ন অধিদপ্তর এর অফিস সহকারী মোঃ সামছুল হক ও বি.ডি.ভি অফিসার প্রমুখ।
এসময় মহিলা বিষয়ক অধিদপ্তর এর সেলাই প্রশিক্ষনার্থীর মাঝে ৭জন সেলাই মেশিন বিতরন করা হয়। অনুষ্টান পরিচালনা করেন উপজেলা মজিলা বিষয়ক অধিদপ্তর এর দায়িত্বরত অফিস সহকারি বিশ্বজিত বাবু।

178 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন