ধর্মপাশায় বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল

আপডেট: August 8, 2021

ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি::  সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মিল্লাদ মাহফিল ও দোয়া অনুষ্টিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন এর পরিচালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীযুবলীগের উপদেষ্টা মনিন্দ্র চন্দ্র তালুকদার, সহ সভাপতি ওসাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আল আজাদ, আওয়ামী লীগ নেতা দিদার আলী, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার রুহুল আমিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার সুলতান মজুমদার, দিলিপ মজুমদার,যুবলীগ সভাপতি এডঃ একরাম হোসেন,বেনিয়ার খান পাঠান প্রমুখ।

204 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন