২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায় ১৬৯টি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও ৩৬টি গভীর টিউবওয়েল স্থাপন

আপডেট: আগস্ট ১০, ২০২১

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):; সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন জয়শ্রী ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার ১৬৯টি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন উপজেলা পরিয়দের চেয়ারম্যান মোজাম্মেল হোসের রোকন। এসময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান সরকারী নিদের্শনা মোতাবেক ১৬৯টি পরিবারের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিতের জন্য বিনা মূল্যে ৩৬টি গভীর টিউব ওয়েল স্থাপনের জন্য ঠিকাদার ও ওই ইউপির ওয়ার্ড মেম্বারদের নিদের্শ দেন। প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্পের ঘর অন্যান্য এলাকায় নিম্মর্নমানের সামগ্রী দিয়ে ঘর তৈরীকরায় অধিকাংশ ঘর ভেঙ্গে গেলেও গতকাল উপজেলা জয়শ্রী ইউনিয়নে সরজমিন পরিদর্শনে গিয়ে একটি ঘরও ভাঙ্গা পাওয়া যায়নি।
উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামে ৩০টি ঘর, গোপিনগর গ্রামে ৩৪টি,সিমেরখাল গ্রামে ৩২টি, মলয়শ্রী গ্রামে ১৭টি, শেখের গাঁও গ্রামে ১৭টি, দুর্গাপুর গ্রামে ২৪টি ও ইসলামপুর গ্রামে ১৫টি ঘর বরাদ্দ দেওয়া হয়। জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান তিনি বলেন, জনস্বাস্থ্য অধিদপ্তর এর নির্দেশনায় জয়শ্রী ইউপির ১ নং ওয়ার্ড এর দুর্গাপুর মসজিদে বিনামূলে একটি ইমপ্রোভ টয়লেট নির্মানের কাজ চলমান রয়েছে। ওই ইউপির ৭টি গ্রামে ১৬৯টি আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী পরিবারদের বিশুদ্ধ খাবার পানির জন্য বিনামূল্যে ৩৬টি গভীর নলকূপ স্থাপনের কাজ ইতিমধ্যে চালু হবে।
ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন তিনি, গতকাল জয়শ্রী ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন কওে উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানিয়ে বলেন, এত কম টাকায় নিকুত ভাবে মানসম্পন্ন ঘর কি করে বাস্তবায়ন করলেন। এসময় তার সাথে ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মনিন্দ্র চন্দ্র তালুকদার,জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডঃ আব্দুল হাই তালুকদার,আওয়ামী লীগ নেতা দিলিপ মজুমদার, আওয়ামী লীগ নেতা মোঃ ইকবাল হোসেন, মোঃ শাহজাহান মিয়া, যুবলীগ নেতা মোঃ তাজ উদ্দিন, প্রথম আলো উপজেলা প্রতিনিধি সালেহ্ আহমদ, নয়া দিগন্ত ও সিলেটের ডাক উপজেলা প্রতিনিধি ও ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গিয়াস উদ্দিন রানা প্রমুখ।

 

282 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন