
আপডেট: August 14, 2021
মধুপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ: কৃষক, ব্যবসায়ি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ মধুপুরে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিপণন অধিদপ্তর জোরদার করণ প্রকল্পের আওতায় এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
কৃষি বিপণন অধিদপ্তর জোরদার করণ প্রকল্পের প্রকল্প পরিচালক উপ-সচিব শাহনাজ বেগম নীনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব কাজী আবুল কালাম, উপ-পরিচালক মোহাম্মদ রাজু আহমেদ, মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন, উপ-পরিচালক (ঢাকা বিভাগ) মো. ফজলুর রহমান, কৃষি বিপণন অধিদতপ্তরের সহকারি পরিচালক (প্রশাসন) মো. আব্দুল মান্নান, সহকারি কৃষি বিপণন কর্মকর্তা ফরজানা খান প্রমূখ।
প্রধান অতিথি কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ কৃষকদের উদ্দেশ্যে বলেন, কৃষিকে লাভজনক করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তার অংশ হিসেবেই আজকের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কৃষকরা মাঠ পর্যায়ে প্রয়োগ করলেই সফলতা বয়ে আসবে।