
আপডেট: আগস্ট ১৬, ২০২১
জহুরুল হক লস্কর ঝালকাঠি প্রতিনিধিঃ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুরু হয়। এরপর সকাল ৮ টায় দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সকাল ৯টায় দলীয় কার্যালয়ে পবিত্র কোরআান খতম আদায় করা হয়।
সকাল ১১টায় ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হল রুমে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মোঃশাহ আলম এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক এডভোকেট এস এম কামালের সঞ্চালনায় শোক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ১৪ দলের সমন্বয়ক এবং মুখপাত্র, জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু,গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির। ঝালকাঠি পৌরসভার সফল মেয়র ও পৌর আওয়ামীলীগ ‘র সভাপতি আলহাজ্ব মোঃলিয়াকত আলী তালুকদার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান,সহ সভাপতি জনাব যুগ্ম সম্পাদক বাবু তরুন কুমার কর্মকার,সাংগঠনিক সম্পাদক জনাব হাবিবুর রহমান হাবিল,শ্রম সম্পাদক জনাব এস আর এম মানিক,দপ্তর সম্পাদক জনাব সহিদুল ইসলাম,বন ও পরিবেশ সম্পাদক জনাব খসরু নোমান, সদস্য জনাব আবু সাঈদ খান, এবং সাধারণ সম্পাদক জনাব মাহাবুব হোসেন,সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব আঃরশীদ হাওলাদার, সাধারণ সম্পাদক জনাব হাফিজ আল মাহামুদ
এছাড়াও সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগ, জেলা ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শোক সভা শেষে দোয়া অনুষ্ঠান
এর আয়োজন করা হয়।
পরে স্বাস্থ্যবিধি বজায় রেখে তিন হাজার দলীয় নেতা কর্মী
এবং জন সাধারণ এর মধ্যে মানব ভোজ পরিবেশেন করা হয়।