২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ধর্মপাশায় জলমহালকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা অপহরনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট: আগস্ট ৩০, ২০২১

ধর্মপাশায় উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে বিশাল মানববন্ধন বিক্ষোভ মিছিণ ছবি- বিজয় নিউজ

গিয়াস উদ্দিন রানাঃ ধর্মপাশা, (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়নে কাউনাই জলমহালকে কেন্দ্র করে প্রতিপক্ষ অমৎস্যজীবি একটি প্রতারক চক্র প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যা অপহরনের প্রতিবাদে মানববন্ধন ও থানায় একটি অপহরন দায়ের করলেও তা পরিকল্পিত ভাবে অপহরনের মিথ্যা নাটক মামলা দায়ের করলেও তা ভূয়া প্রমানিত হয়।
অনুসন্ধানে জানা যায়, উপজেলায় কাউনাই নদী জলমহাল চলতি ১৪২৮ বাংলা সন হতে ১৪৩৪ বাংলা সন পর্যন্ত ৬ বছর মেয়াদি লিজ নেওয়ার জন্য ওই জলমহাল তীরবর্তী –নিকটবর্তী মোট ৪টি মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে টেন্ডারের আবেদন করলে ২টি সমিতির আবেদন বাতিল হয়ে যায়। জলমহাল তীরবর্তী মামুদনগর গ্রামে দুইটি সমিতি একটি অমৎস্যজীবি স্বপ্নের তরী মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ অপরটি আলোর দিশারী মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ ওই দুই সমিতির মধ্যে অমৎস্যজীবি স্বপ্নের তরী সমবায় সমিতির পক্ষে ইজারা আবেদন মঞ্জুর হয়। এতে আলোর দিশারী মৎস্যজীবি সমবায় সমিতির সদস্যরা অমৎস্যজীবি স্বপ্নের তরী সমিতির বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সরজমিন পরিদর্শনের জন্য একটি আবেদন করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে গত ২৫ আগষ্ট জেলা থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত করে দেখা যায় স্বপ্নের তরী নামেন সমিতির সভাপতি নবি হোসেন সে একজন রিক্সা চালক। সে বিগত ১০ বছর যাতৎ এলাকার সাথে কোন যোগাযোগ নেই। তাকে ভূয়া সভাপতি করা হয়েছে বলে সভাপতি নবী হোসেনের বক্তব্য। স্বপ্নের তরী ভূয়া সমিতির গর্ডফাদার রাজাপুর গ্রামের শাজাহান কবীরের ছেলে প্রতারক নাদির কবীর। প্রতারক নাদির কবীর নবী হোসেনের স্ত্রী সুরমা আক্তারকে টাকা পয়সা দিয়ে প্রান নাশের হুমকী দিয়ে বলে তোমার স্বামী নবী হোসেনকে ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মোর্কারম হোসেন আমার স্বামীকে অপহরন করে নিয়ে গেছে। এই গত ২৬ আগষ্ট প্রতারক নাদির এর যোগসাজসে মোর্কারম হোসেনের বিরুদ্ধে একটি মানববন্ধন করে। পরিশেষ তার স্ত্রীকে বাদী করে ধর্মপাশা থানায় একটি অপহরন মামলা দায়ের করলেও অপহরনকারি নবী হোসেন থানায় গিয়ে বলেন অপহরনের বিষয়টি মিথ্যা। আমাকে কেউ অপহরন করেনি। আমি ১০ বছর যাবত মোহনগঞ্জের বাসীন্দা। এখানে আমি ১০ বছর দরে রিক্সা চালাই। নাদীর আমাকে বলে তার কথামতো কাজ করার জন্য অন্যতায় প্রান নাশের হুমকী দিচ্ছে। উপজেলা আওয়া আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোর্কারম হোসেনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ এর প্রতিবাদে
ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুব লীগের উদ্যোগে প্রতারক নাদির কবীর ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি থেকে তাকে বহিস্কার সহ শাস্তির দাবিতে গতকাল উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে বিশাল একটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
অপরটি ২৫আগষ্ট জেলা প্রশাসক ৩ সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই তদন্ত কমিটি তদন্ত করে দেখেন স্বপ্নের তরী মৎস্যজীবি সমিতির কোন অস্তিত নেই সভাপতি সহ সদস্যরা সকলই অমৎস্যজীবি শ্রমিক।
এানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শামীম আহমদ বিলকিস তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও রাজাপুর দক্ষিন ইউপির সাবেক চেয়াম্যান মোর্কারম হোসেনের একজন সিনিয়র ব্যক্তি তার বিরুদ্ধে বিরুদ্ধে, নাদিম কবীর যে মিথ্যা অভিযোগ তোলেছে তা মিথ্যা প্রমানিত হয়েছে। নাদিম আমাদের দলের শৃঙ্খলা নষ্ট করেছে। আমি দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যবিলীগের সভাপতি এডঃ একরাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ড সুলতান মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রুহুল আমিন তালুকদার, মোঃ শাহ্ আলী আকবর সাবেক যুবলীগ নেতা,উপজেলা ছাত্র লীগ সহ সভাপতি আমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাকীল আহমদ, শ্রমিক লীগের প্রচার সম্পাদক মোঃ সেলিম আহমেদ প্রমুখ।

 

212 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন