২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে বিভাগে করোনায় দুই জনের মৃত্যু

আপডেট: সেপ্টেম্বর ১, ২০২১

বিজয় নিউজ:: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৬ ও সুস্থ হয়েছে ৪৬৮ জন। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুইজনের মধ্যে ভোলায় একজন, পিরোজপুরে ‍একজন রয়েছেন। এতে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫৬ জনে। বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৮৯১ জনে। সুস্থ হয়েছে ৪৬৮ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৯৫ জন।

বরিশাল জেলায় নতুন আক্রান্ত ৪০ জন নিয়ে ১৭ হাজার ৮৮২ জন, পটুয়াখালীতে নতুন ২৮ জন নিয়ে ৬ হাজার ৭০ জন, ভোলায় নতুন ৩৭ জনসহ ৬ হাজার ৫১১ জন, পিরোজপুরে নতুন ১০ জনসহ ৫ হাজার ১৬৪ জন, বরগুনায় নতুন ১৩ জনসহ ৩ হাজার ৭২৮ জন ও ঝালকাঠিতে নতুন ৮ জন নিয়ে ৪ হাজার ৫৩৬ জন রয়েছেন।

196 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন