বিএমপির অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: September 9, 2021

বিজয় নিউজ:: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় বিএমপির সদরদপ্তরের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, পেশাদারিত্বের সঙ্গে জনসেবা নিশ্চিত করতে থানার সকল কার্যক্রম সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ হতে হবে। নিরপেক্ষতা নিশ্চিতে ঊর্ধ্বতন কর্তাদের নিয়মিত তদারকি করতে হবে। সেবাপ্রত্যাশীদের মাঝে পুলিশের প্রতি আরও আস্থা তৈরিতে বিএমপি সদস্যদের শতভাগ দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এই কর্মকর্তা।

পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক ও প্রলয় চিসিম প্রমুখ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাসেল।

সভায় আগস্ট মাসের অপরাধ চিত্র পর্যালোচনা, থানায় বিরোধ নিষ্পত্তিসহ গুরুত্বপূর্ণ মামলার পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়।

168 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন