
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২১
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):; সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় গত ১১ সেপেপ্টম্বর দুই মন্ত্রী ও এক সচিবকে গণসংবর্ধনা অনুষ্টানে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন মঞ্চে মন্ত্রীদের সামনে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদককে নেশাগ্রস্ত গাঁজাখোর বলে আক্ষায়িত করার প্রতিবাদে গতকাল মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ শোক প্রস্তাব ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক পরিতোষ সরকারের সঞ্চালনায়, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা দলের যুগ্ন সাধারন সম্পাদক শামীম আহমেদ এর অকাল মৃত্যুতে শোক প্রস্তাব এনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরিশেষে নেতারা বলেন, আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান বিধায় দলকে ভালবেসে নিঃস্বার্থে দলের কাজ করছি। আমাদের এমপি মোয়াজ্জেম হোসেন রতর আমাদেরকে গাঁজাখোর, মাতাল ইত্যাদি বলে আক্ষায়িত করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবার জানাই।
এসময় বক্তব্য রাখেন মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা প্রবীর বিজয় তালুকদার, বংশীকুন্ডা দক্ষিন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ আজিম মাহমুদ, আওয়ামী লীগ নেতা প্রভাকর তালুকদার পান্না, রিপন