১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

বৃষ্টিতে পড়ে থাকা বৈদ্যুতিক ছেঁড়া তারে প্রাণ গেল চিকিৎসকের

আপডেট: আগস্ট ৮, ২০১৯

বৃষ্টির পানি জমে সৃষ্ট জলাবদ্ধতায় পড়ে থাকা বৈদ্যুতিক ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলাশ দে (২৫) নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রাজধানীর কলাবাগানের গ্রীন রোডে এ ঘটনা ঘটে।

চিকিৎসক পলাশ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রাণনাথপুর পালপাড়া গ্রামের গোপাল দে এর ছেলে।

নিহত পলাশের ছোট ভাই তুষার দে ও কাকা বাসু দে জানান, পলাশ ২ বছর আগে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকার কলাবাগানের গ্রীন রোডের গ্রীন লাইফ হাসপাতালে চাকরিতে যোগদান করেন।

এখানে পার্টটাইম জবের পাশাপাশি তিনি একটি কোচিং সেন্টারে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি থাকতেন মোহাম্মদপুরের নবদয় হাউজিংয়ের ৬ নম্বর রোডের ১৪ নম্বর বাসায়। এ দিন বিকাল চারটার দিকে তিনি বাসা থেকে বের হয়ে গ্রীনরোডের গ্রীন লাইফ হাসপাতালে তার কর্মস্থলে যাচ্ছিলেন।

এ সময় তিনি গ্রীনরোডে জমে থাকা বৃষ্টির পানি ভেঙ্গে অফিসে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু তিনি ওই পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক ছেঁড়া তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে স্থানীয়রা সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে নিকটস্থ ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

144 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন