সাতক্ষীরায় জামায়াতের ১০ নারী কর্মী গ্রেফতার

আপডেট: September 17, 2021

সাতক্ষীরা প্রতিনিধি:: সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর ১০ নারী কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর গ্রামের শফির বাঁশতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়ে।

তারা হলেন- সদর উপজেলার আলিপুর গ্রামের মাজেদা খাতুন (৪৫), ফিরোজা বেগম (৫৫), মর্জিনা খাতুন (৫০), ফরিদা খাতুন (৪৫), রাজিয়া খাতুন (৩৫), রাফিজা খাতুন (৪৫), বিউটি খাতুন (৪৫), বাঁশদহা গ্রামের খাদিজা পারভিন (৪০), সুলতানপুরের চায়না পারভিন (৩৫) ও বাগেরহাট জেলার আনোয়ারা বেগম (৫৮)।

পুলিশের দাবি, আটকরা ওই এলাকার আব্দুল জলিলের বাড়িতে গোপন বৈঠক করছিলেন। তাদের কাছে ৩৩টি জিহাদি বই পাওয়া গেছে। তারা সবাই জামায়াতে ইসলামীর রুকনসহ বিভিন্ন পর্যায়ের নেত্রী।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. দেলোয়ার হুসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমরা আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালাই। এ সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করি।

তার দাবি, আটক নারীরা নাশকতার লক্ষ্যে গোপন শলাপরামর্শ করছিলেন। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৩৩টি জিহাদি বই।

তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান ওসি।

179 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন