কক্সবাজারে গভীর সমুদ্র থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট: September 17, 2021

কক্সবাজার প্রতিনিধি:: কক্সবাজার সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে সি-গাল পয়েন্টের গভীর সমুদ্র থেকে লাশটি উদ্ধার করে লাইফগার্ড।

বিচকর্মী মাহবুব আলম জানান, দুপুর ১টার দিকে সি-গাল পয়েন্টের সমুদ্রের পানিতে লাশের মতো কিছু একটা ভাসতে দেখে সৈকতে কর্মরত লাইফগার্ড সাঁতার কেটে গিয়ে এক যুবকের লাশ দেখতে পান। পরে লাশটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম। তিনি জানান, সৈকত থেকে একটি লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক লাশের পরিচয় পাওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

169 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন