মধ্যনগর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্টিত হয়

আপডেট: September 20, 2021

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):; সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কমিটির মাসিক মতবিনিময় সভা গতকাল শনিবার ১১টায় মা ও শিশু কল্যাণ কেন্দ্র ( হাসপাতাল) অনুষ্টিত হয়। এতে শতাধিক সুবিধাভোগী মহিলা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন গ্রাম থেকে আসা শতাধিক মহিলাদের মাঝে বিনামূল্যে মাক্স বিতরন করেন ওই ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার।
মধ্যনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, মধ্যনগর থানার এস আই মোঃ মাসুদ রানা, মামনি ফাউন্ডেশন এর উপজেলা প্রতিনিধি বরুন চন্দ্র সরকার,ওই হাসপাতালের চলতি দায়িত্বে থাকা সেবিকা সঞ্চিতা ভৌমিক ও স্থানীয় সাংবাদিক মোঃ মান্নান মিয়া প্রমুখ।

190 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন