১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

অসম মামা ভাগ্নির প্রেম হিজলা থানায় গড়াল

আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২১

হিজলা প্রতিনিধি:: মামা ভাগ্নির অসম প্রেম হিজলা থানায় গড়াল। পুলিশ বলছে প্রেমঘটিত বিষয়। ভাগ্নির দাবি মামার সাথে প্রেম এবং দৈহিক সম্পর্ক দির্ঘ দিনের। বিষয়টি নিয়ে হিজলা থানায় দফায় দফায় বৈঠক চলছে।
হিজলা উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের অভিযোগকারি ভাগ্নি জানান, একই এলাকার খলিল আকনের পুত্র মামুন আকনের সাথে তার প্রেম দির্ঘ দিনের। যা পরবর্তীতে দৈহিক সম্পর্কে রুপ নেয় একাধিকবার। এক পর্যায় তাকে বাবা মা জোড় করে অন্যত্র বিয়ে দেন। সেখানেও বাধঁসাধেন মামা মামুন। সেখান থেকে মামার ডাকে স্বামী ত্যাগ করে চলে আসেন তিনি। বিষয়টি মামুনের পরিবারকে অবহিত করলে গা ঢাকা দেন। অবশেষে থানার আশ্রয় নেন ভুক্তভোগি।
স্থানীয় ইউপির ৮ নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম জানান, বিষয়টি মেয়ের পরিবার তাকে অবহিত করে। তাদের সম্পর্ক অনেক আগে থেকেই চলে আসছিল। সমাধানের জন্য উভয় পরিবারে আলোচনা চলছে।
হিজলা থানার এস আই ইদ্রিছ জানান, মেয়েটি থানায় একটি লিখিত অভিযোগ করে। বিষয়টি ওসিকে অবহিত করা হয়েছে। উভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে। মেয়ে হাজির হলেও ছেলের পক্ষ অনুপস্থিত।
অভিযুক্ত মামুন আকন ফোনে জানান, মেয়েটির সাথে অনেক আগে সম্পর্ক ছিল। এখন নাই। তাছাড়া তিনি আমার ভাগ্নি। অভিযোগ বিষয় তিনি কিছুই জানে না। তাছাড়া তিনি এলাকায় নাই।

172 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন