১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

হিজলায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী গণধর্ষণ-ধর্ষক পলাতক

আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২১

সাইফুল ইসলাম:: হিজলায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে পালাক্রমে গণধর্ষন। এলাকায় ধামাচাপার চেষ্টা। অবস্থার অবনতি। সন্ধ্যায় হিজলা হাসপাতালে।বিদ্যালয় প্রধান, প্রশাসন কিছুই জানেন না।
২০সেপ্টেম্বর হিজলার মেমানিয়া সেসিপ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী বিদ্যালয় যাওয়ার পথে হোন্ডাচালক আতাউল্লাহ মোল্লা, চাচাতো ভাই শরিফ মোল্লা ও অপর এক সহযোগি পালাক্রমে ধর্ষন করে বলে পরিবারের দাবি।
নাতির বরাত দিয়ে নানি হাসিনা বেগম, নানা আলতাফ হোসেন জানান প্রতিদিনের মতো ছাত্রী স্কুলে যাচ্ছিলেন। পথে একা পেয়ে করিম মোল্লার পুত্র হোন্ডা ড্রাইভার আতাউল্লাহ, তার চাচাতো ভাই শরিফ মোল্লা তাদের আর এক সহযোগি তুলে নিয়ে নির্জনে ১২ টার দিকে পালাক্রমে ধর্ষন করে।
নানি হাসিনা তখন বাড়ি ছিলেন না। তিনি চরকিল্লা ছিলেন। বাড়ি এসে নাতিকে সঙ্গাহীন অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে প্রথমে স্থানীয় কবিরাজের মাধ্যমে চিকিৎিসায় ব্যার্থ হয়ে হিজলা স্বাস্থ্যকম্প্লেক্সে ভর্তি করেন।
কর্তব্যরত ডাঃ শাহরিয়াজ জানান, মেয়েটির অবস্থা আশংকাজনক। প্রাথমিক চিকিৎসা চলছে। প্রয়োজনে সেবাচিমে প্রেরণ করা হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন জানান, বিষয়টি সন্ধ্যার দিকে জেনেছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মোতালেব জানান, তিনি রাতে সংবাদ পেয়েই হাসপাতালে চলে আসেন।
ছাত্রীর মা মোর্শেদা বেগম নির্বিকার। এ অপমান সই কি করে ? তিনি এর বিচার চান।অসহায় বিধায় একটি মহলের চাপে রয়েছেন বলে জানান তিনি।রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
ওসি তদন্ত তারিক হাসান রাসেল জানান, আমরা অবগত আছি।মামলা হবে।অপরাধিদের খোজা হচ্ছে।

289 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন