১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

মাগুরায় ভ্যানে ট্রাকচাপায় প্রাণ গেল মা-মেয়ের

আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২১

বিজয় নিউজ:: মাগুরার শালিখা উপজেলায় ইঞ্জিন চালিত ভ্যানে ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জুনারী গ্রামের আড়পাড়া বুনাগাতী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শালিখার পুলুম গ্রামের ইবাদুল ফকিরের স্ত্রী শরীফা বেগম (৩০) ও তার মেয়ে খাদিজা (সাত মাস)।

শালিখা থানার ওসি তারকনাথ বিশ্বাস জানান, বেলা সাড়ে ১১টার দিকে ইঞ্জিন চালিত ভ্যানে শরীফা তার মেয়েকে নিয়ে উপজেলা সদর আড়পাড়া যাচ্ছিলেন। পথে বিপরীতমুখী একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দে। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহত মা ও মেয়ের লাশ ময়নাতদন্তর জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

153 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন