১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশায় বেড়ীবাঁধ কেঁটে মাছ ধরার মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

আপডেট: অক্টোবর ১৮, ২০২১

সুনামগঞ্জের ধর্মপাশা প্রতিনিধি::সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের চন্দ্র সোনারতাল হাওরের তীরবর্তী বাদে হরিপুর গ্রামের পেছনে ফসল রক্ষাবাঁধ কে বা কারা রাতের অন্ধকারে বাঁধ কেটে মাছ ধরছে। এ সুযোগকে কাজে লাগিয়ে, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাধারন সম্পাদক মোঃ আলম মৌন্সির ছেলে আবুল কাশেম প্রতিহিংসামুলক একই গ্রামের ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহরিয়ার নাফিজসহ কয়েক জনের বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করায়।
ওই মিথ্যা সংবাদের প্রতিবাদে জয়শ্রী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহরিয়ার নাফিজের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ এর সামনের সড়কে মানববন্ধন করেছেন শাহরিয়ার নাফিজি সহ গ্রামবাসী। এসময় বক্তারা বলেন আওয়ামী লীগ থেকে বহিস্কৃত আলম মৌন্সির ছেলে আবুল কাশেম। একটি বেয়াদব ছেলে আওয়ামী লীগের পরিচয় দিয়ে সন্ত্রাসী কায়দায় তার চাঁদাবাজি অব্যহত রয়েছে। অসহায় জেলেদের জলমহাল লুটকরে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন জয়শ্রী ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মোঃ মুখলেছুর রহমান, সাবেক ইউপি সদস্য শাহজাহান কবীর, কাবিরুল, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছা সেবক লীগের অসংখ্য নেতাকর্মী বাবুলের সন্ত্রাসী কর্মকান্ড তুলে ধরেন। এসময় বক্তারা বলেন, শাহরিয়ার নাফিজ এর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।

598 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন