১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশায় কোটি টাকার বেড়ীবাঁধ কেঁটে রাতের আধাঁরে ভীম জাল দিয়ে মাছ ধরার অভিযোগ

আপডেট: অক্টোবর ১৮, ২০২১

গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা(সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাধীন সুখাইড় রাজাপুর দক্ষিন ইউনিয়নের উলশ খালী গ্রামের পাশে উলশ খালী কোটি টাকার ফসল রক্ষা বেড়ীবাঁধের দুইটি স্থান কেঁটে রাতের অন্ধকারে ভীম জালদিয়ে মাছ ধরছে উলশ খালী গ্রমের বাবুল, আজাদসহ সঙ্গবদ্ধ একটি চক্র প্রতিরাত কয়েক হাজার টাকার মাছ ধরছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
অপর দুইটি স্পটে, সুখাইড় রাজাপুর দক্ষিন ইউপি যুবলীগের নাম ভেঙ্গে উলশ খালী গ্রামের পশ্চিম পাশে জলিলপুর গ্রামের সামনে রাজাপুর ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীর ক্ষমতার দাপট খাঁটিয়ে উলশ খালী বেড়ীবাঁধের দুইটি স্থান কেটে রাতের অন্ধকারে মাছ ধরছে বলে একাধিক সূত্র জানিয়েছেন।
একই কায়দায মাছ ধরছে রাজাপুর ইউপির যুবলীগ। গতকাল রবিবার সরজমিনে রাজাপুর বাজারে গেলে একাধিক ব্যক্তি অভিযোগ করলেও নামপ্রকাশে অনিচ্ছুক। তবে উলশ খালী ফসল রক্ষাবাঁধে গিয়ে পরিদর্শন করলে শতভাগ সত্যতা পাওয়া যায়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) কোটি টাকার ফসল রক্ষা বেড়ীবাঁধ কেটে রাতের অন্ধকারে ভীম জাল দিয়ে হাজার হাজার টাকার মাছ ধরার বলে অভিযোগ পাওয়া গেছে।
এব্যাপারে রাজাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক অপুর সাথে মোবাইল ফোনে কথা বলে বেড়ীবাঁধ কাঁটার ব্যাপারে জানতে চাইলে সে অস্বীকার করে বলে এব্যাপারে আমি কিছুই জানি না। একই কথা বলেন, উলশ খালী গ্রামের বাবুল মিয়া। সে বলেন আমি মাছের ব্যবসা করি। বিভিন্ন এলাকা থেকে মাছ কিনে এনে বিক্রি করি। তবে উলশ খালী বেড়ীবাঁধ কেটে মাছ ধরার সাথে আমি জড়িত নয় এবং কে বা কারা করছে তাও আমার জানা নেই।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান তিনি বলেন, আপনার অভিযোগটি সত্য হলে যেকোন এক সময় পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে জাল গুলো নিয়ে আসব এবং অভিযোক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) ধর্মপাশা উপজেলার দায়ীত্বে থাকা উপ সহকারী প্রকৌশলী মোঃ ইমরান মিয়াকে অবগতকরা হয়েছে।

284 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন