
আপডেট: অক্টোবর ২১, ২০২১
গিয়াস উদ্দিন রানা,ধর্মপাশা (সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এই প্রথম আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ঐক্য পরিষদের উদ্যাগে গতকাল ১২ রবিউল আওয়াল উদযাপন উপলক্ষে পবিত্র ঈদ-ই মিল্লাদুন্নবী উদযাপন উপলক্ষে মিল্লাদ মাহফিল ও বিশাল একটি আনন্দ র্যালি বাহির হয়। র্যালিটি উপজেলা পরিষদ গণমিলনায়তন থেকে বাহির হয়ে উপজেলা পরিষদ, পুর্ব বাজার, বিশ্ব রোড, থানার মুড় প্রদক্ষিন করে পশ্চিম বাজার হয়ে গণমিলনায়তনে এনে র্যালিটি সমাপ্ত হয়। পরি শেষে গণমিলনায়তন হল রুমে এসে কয়েক শত ভক্তবৃন্দের উপস্থিতিতে জোহুরের নামাজ আদায় করা হয়। পরি শেষে আলোচনা সভা, মিল্লাদ মাহফিল ও তবারক বিতরন করা হয়।