১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

ধর্মপাশায় বিট পুলিশিং সভা

আপডেট: অক্টোবর ২১, ২০২১

গিয়াস উদ্দিন রানা, ধর্মপাশা (সুনামগঞ্জ):: সুনামগঞ্জের ধর্মপাশায় থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে,বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লব বিজয় তালুকদার অ্যাডিশনাল ডিয়াইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপস) সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট।
ধর্মপাশা থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ গনমিলনায়তন হল রুমে বিট পুলিশিং সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনতাসির হাসান এর সভাপতিত্বে ও ধর্মপাশা থানার অফিসার ইনর্চাজ মোঃ খালিদ চৌধুরীর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লব বিজয় তালুকদার, অ্যাডিশনাল ডিয়াইজি (ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড অপস) সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ সিলেট।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদুয়ানুল হাসান, উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারন সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এড. আরফান আলী তালুকদার প্রমুখ।
এসময় বক্তারা সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ট সকলের উদ্দেশ্যে সাম্প্রদায়ীক দাংঙ্গা হাঙ্গা থেকে বিরত থাকার জন্য এলাকাবাসী অনুরোধ করেন। কোন এলাকায় উসকানিমুলক কোন আওয়াজ আসলে থানা পুলিশের সাথে যোগাযোগ করবেন। গুপন কথায় কান দিবেন না। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আমাদের শান্তিপ্রিয় এলাকা কোন প্রকার উসকানিতে কান দিবেন না।
ধর্মপাশা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র চন্দ্র সিং তিনি বলেন, আমাদের এলাকায় সাম্প্রদায়ীক বলতে কিছুই নেই। বিন্দু মুসলমান আমরা ভাই ভাই। একে অপরের বিপদে ঝাফিয়ে পড়ি।

161 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন